আজাদ কাশ্মীরের নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ বিড়াওয়াল ভুট্টো জারদারির বিচার বিভাগীয় তদন্তের দাবি

আজাদ জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি। গত মঙ্গলবার মুজাফফরাবাদে দলের এক কর্মী সমাবেশে তিনি অভিযোগ করেন যে, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে অনৈতিক সুবিধা নিয়েছে। এই পরিস্থিতিতে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

নির্বাচনের প্রাথমিক ও অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, মিরপুরের ১৩টি আসনের মধ্যে ৯টিতে জয় পেয়েছে পিএমএল-এন এবং পিপিপি পেয়েছে ৪টি আসন। এই ফলাফল প্রত্যাশার প্রতিফলন নয় বলে দাবি করে বিলাওয়াল বলেন, স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বর্ষীয়ান নেতা চৌধুরী মুহাম্মদ ইয়াসিন নিজ গ্রামেই পরাজিত হয়েছেন, যা রহস্যজনক। তিনি আরও অভিযোগ করেন যে, নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রায় ৩০টি ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে, যা সামগ্রিক নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

পিপিপি চেয়ারম্যানের মতে, ধাপে ধাপে নির্বাচন আয়োজনের ফলে কারচুপির সুযোগ তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, নির্বাচন চলাকালে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা গণতান্ত্রিক চর্চার জন্য নেতিবাচক বার্তা দেয়। পাকিস্তানের জাতীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থের চেয়ে রাষ্ট্রের স্বার্থকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া উচিত।

বিলাওয়াল ভুট্টো-জারদারি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, তার দল জনগণের রায় বা ম্যান্ডেট রক্ষায় বদ্ধপরিকর। পিপিপি কর্মীদের ওপর হামলা এবং ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, আগামী ২ আগস্ট মুজাফফরাবাদে অনুষ্ঠিতব্য পরবর্তী ধাপের নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না। সাংবিধানিক ও গণতান্ত্রিক পন্থায় কাশ্মীরের রাজনৈতিক সংকটের সমাধান করার ওপরও তিনি জোর দেন।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%