মাদারীপুরে তিন মামলার পলাতক আসামি বিপ্লব মাতুব্বর গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে বিপ্লব মাতুব্বর নামের এক কুখ্যাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ বছর বয়সী এই যুবক গাছবাড়িয়া এলাকার বিল্লাল মাতুব্বরের সন্তান। এর আগে ফেনসিডিল হাতে নিয়ে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার ঘটনায় তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।

বিজ্ঞাপন

জেলা পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় সদর মডেল থানার উপপরিদর্শক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে বিপ্লবকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তথ্য যাচাই-বাছাই করে দেখা যায়, তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং সংশ্লিষ্ট তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, দীর্ঘদিনের পলাতক এই আসামিকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা অন্যান্য মামলার পরবর্তী কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

0%
0%
0%
0%