নবাবশাহে দ্রুতগামী তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি সংগ্রহকৃত
পাকিস্তানের নবাবশাহ এলাকায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। দ্রুতগামী একটি তেলের ট্যাংকার মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, নবাবশাহর প্রধান সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাতক তেলের ট্যাংকারটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।
দুর্ঘটনার পরপরই ট্যাংকারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ ঘাতক তেলের ট্যাংকারটিকে জব্দ করেছে এবং পলাতক চালককে খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
0%
0%
0%
0%
