AdvertisementAdvertisement

করাচিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

করাচির রাজপথে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযানে দুই সন্দেহভাজন ছিনতাইকারী নিহত হয়েছে। বুধবার দুনিয়া নিউজের তথ্যানুযায়ী, শহরটিতে চলমান স্ট্রিট ক্রাইম বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শাহীন ফোর্সের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় ওই দুই অপরাধীর মৃত্যু হয়।

এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লানজার। তিনি মন্তব্য করেন যে, অপরাধী চক্রের বিরুদ্ধে চলমান এই কঠোর ও নিরপেক্ষ অবস্থান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। ডিআইজি ওয়েস্ট এবং এসএসপি সেন্ট্রালের নেতৃত্বে পুলিশের এই সময়োপযোগী পদক্ষেপকে তিনি অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।

Advertisement
বিজ্ঞাপন

জনগণের জানমালের নিরাপত্তাকে সিন্ধু সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। পাকিস্তানর এই মন্ত্রী আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, করাচিকে অপরাধমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সিন্ধু পুলিশকে সব ধরনের উৎসাহ দেওয়া হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের বিরুদ্ধে এমন কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%