AdvertisementAdvertisement

গাজা শান্তি পরিকল্পনাকে স্বাগত জানাল পাকিস্তান

গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চলমান ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। ফিলিস্তিনি ভূখণ্ডে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত এই উদ্যোগকে ইসলামাবাদের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

গাজা শান্তি পরিকল্পনার আওতায় মধ্যস্থতাকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছে পাকিস্তান। সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, এই দেশগুলোর সম্মিলিত উদ্যোগের ফলে অর্জিত অগ্রগতি গাজা শান্তি পরিকল্পনার সব অঙ্গীকার পূর্ণ বাস্তবায়নে সহায়ক হবে বলে ইসলামাবাদ প্রত্যাশা করে।

Advertisement
বিজ্ঞাপন

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই আন্তর্জাতিক প্রচেষ্টাগুলো ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি নির্ভরযোগ্য ও সময়াবদ্ধ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবনা অনুযায়ী ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত হবে বলে পাকিস্তান দৃঢ়ভাবে বিশ্বাস করে।

এই শান্তি প্রক্রিয়া শেষ পর্যন্ত ১৯৬৭ সালের পূর্বের সীমানা অনুযায়ী একটি স্বাধীন, সার্বভৌম ও ভূখণ্ডগতভাবে অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত করবে বলে পাকিস্তান আশা প্রকাশ করেছে। একই সঙ্গে আল-কুদস আল-শরিফকে রাজধানী করে একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই এই কূটনৈতিক আলোচনার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত বলে পাকিস্তান পুনর্ব্যক্ত করেছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%