AdvertisementAdvertisement

অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পেনশন দ্রুত প্রদানের নির্দেশ প্রধান বিচারপতির

অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পেনশনের পাওনা পরিশোধের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা এড়াতে কঠোর নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি। তিনি স্পষ্ট করে বলেছেন, কর্মজীবন শেষে একজন সরকারি কর্মকর্তা যাতে কোনো প্রকার হয়রানি ছাড়াই আইনানুগ প্রাপ্য বুঝিয়ে পান, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট দপ্তরের নৈতিক দায়িত্ব।

ইসলামাবাদে সুপ্রিম কোর্টের সিনিয়র সহকারী রেজিস্ট্রার হাফিজ উর রেহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বিদায়ী কর্মকর্তার হাতে তার পেনশনের চেক হস্তান্তর করেন এবং দাপ্তরিক নথিপত্র সময়মতো সম্পন্ন করার বিষয়ে এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চকে বিশেষ নির্দেশনা দেন।

Advertisement
বিজ্ঞাপন

পাকিস্তানের সর্বোচ্চ আদালতের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনার পাশাপাশি কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করার ওপর জোর দিয়ে প্রধান বিচারপতি বলেন, প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সেবকদের উপযুক্ত সম্মান প্রদান করা এবং তাদের অবসরোত্তর জীবনের নিশ্চয়তা বিধান করা সুপ্রিম কোর্টের অন্যতম প্রাতিষ্ঠানিক লক্ষ্য।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পাকিস্তানের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ছাড়াও আদালতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা হাফিজ উর রেহমানের দীর্ঘ কর্মজীবনের একাগ্রতা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য ও সমৃদ্ধ অবসরোত্তর জীবনের জন্য শুভকামনা জানান।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%