পাটুকিতে মুসা পাক এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পাত্তোকি রেলওয়ে স্টেশনের অদূরে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে মুসা পাক এক্সপ্রেস। রবিবার লাহোরগামী ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বড় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, মালতান থেকে লাহোর অভিমুখে যাত্রাকালে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ট্রেনটি ধীরগতিতে চলাচল করায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে।
পাকিস্তানের রেলওয়ে কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট তদন্তকারীরা।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
