কিংবদন্তি বলিউড গায়িকা আশা ভোঁসলে ৯২ বছর বয়সে প্রয়াত

কিংবদন্তী ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে, যিনি ১৯৭০ ও ৮০-এর দশকে বলিউড সঙ্গীতকে নতুন মাত্রা দিয়েছিলেন, রোববার ৯২ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর পরিবার এই খবর নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

সাত দশকের দীর্ঘ কর্মজীবনে ভোঁসলে একাধিক ভারতীয় ভাষায় ১২,০০০-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর কণ্ঠ অসংখ্য প্রজন্মের শ্রোতাদের মুগ্ধ করেছে।

দুইবার গ্র্যামি মনোনীত এই শিল্পী ব্রীচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ‘তীব্র অবসাদ’ এবং বুকে সংক্রমণের অভিযোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তাঁর ছেলে আনন্দ ভোঁসলে সাংবাদিকদের জানান, “আমার মা আজ (রোববার) মারা গেছেন। তাঁর শেষকৃত্য আগামীকাল মুম্বাইয়ের শিবাজী পার্কে অনুষ্ঠিত হবে।”

বিজ্ঞাপন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মৃত্যুতে “গভীরভাবে শোকাহত” বলে জানিয়েছেন।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%