AdvertisementAdvertisement

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া, খেলবে তিন ওয়ানডে

আগামী ৩০শে মে থেকে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এই হাইভোল্টেজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি রাওয়ালপিন্ডিতে শুরু হওয়ার আগে ২৩শে মে অস্ট্রেলিয়া দল ইসলামাবাদে পৌঁছাবে। সিরিজের বাকি দুটি ম্যাচ যথাক্রমে ২রা এবং ৪ঠা জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

চলতি বছরের জানুয়ারিতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছিল অজিরা। এছাড়া, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের তিনটি ম্যাচও তারা পাকিস্তানের মাটিতে খেলেছিল, যদিও বৃষ্টিতে সেই ম্যাচগুলোর মধ্যে দুটিই ভেসে গিয়েছিল।

Advertisement
বিজ্ঞাপন

তবে, আইপিএলের শেষ ভাগের সঙ্গে এই সিরিজের সময় মিলে যাওয়ায় অস্ট্রেলিয়া দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সসহ বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে ছাড়াই দল সাজাতে হতে পারে অজিদের। ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে যে, আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটাররা তাদের ফ্র্যাঞ্চাইজি লিগের খেলা শেষ করেই জাতীয় দলে যোগ দিতে পারবেন।

Advertisement
বিজ্ঞাপন

গত অক্টোবরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলার পর এই প্রথম ওয়ানডে ফরম্যাটে মাঠে নামছে অস্ট্রেলিয়া। এই সিরিজ শেষে ৯ই জুন থেকে শুরু হতে চলা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে তারা বাংলাদেশ সফরে যাবে।

অন্যদিকে, পাকিস্তান সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে। পিএসএল শেষ হওয়ার পর তারা আবার বাংলাদেশে ফিরবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে।

0%
0%
0%
0%