AdvertisementAdvertisement

চৌদ্দগ্রামে দুই সপ্তাহ ধরে নিখোঁজ মাদরাসাছাত্র, উদ্ধারে তৎপর পুলিশ

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চাঁন্দিশকরা গ্রাম থেকে নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আরাফাতের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পুরো পরিবার চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন অতিবাহিত করছে। নিখোঁজ আরাফাত ওই গ্রামের বাসিন্দা আলী হায়দারের ছেলে এবং স্থানীয় মাহিনী মাদরাসার শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই সকালে মাদরাসা থেকে বাড়ি ফেরার পর পোশাক পরিবর্তন করে খেলার কথা বলে বের হয় আরাফাত। কিন্তু খেলার মাঠে না গিয়ে সে বসন্তপুর গ্রামে তার নানার বাড়িতে যায়। সেখানে নানিকে না পেয়ে সে ফেনীতে চলে যায় এবং সেখানে তার এক সাবেক শিক্ষকের সঙ্গে দেখা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনার দিন রাত পর্যন্ত আরাফাত বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে তার সন্ধান শুরু করেন। একপর্যায়ে তারা তার ফেনীতে যাওয়ার বিষয়টি জানতে পারলেও বর্তমানে সে কোথায় আছে, সে সম্পর্কে কোনো তথ্যই মিলছে না। প্রিয় সন্তানকে ফিরে পেতে মা সুলতানা আক্তার সীমু ও বাবা আলী হায়দারসহ পরিবারের সদস্যদের আহাজারিতে ওই এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

আরাফাতের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৭৭৭৭৮৭৮২৩ ও ০১৬১০১৩৪৭৮২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে, মাদরাসাছাত্র নিখোঁজের ঘটনায় চৌদ্দগ্রাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আরাফাতকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তার পরিবার ও স্থানীয়রা।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%