Advertisement

ইয়াবা উদ্ধারের ঘটনায় কুমিল্লা জেলা ছাত্রদল নেতা সাজ্জাদ মারুফ আজীবন বহিষ্কার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাজ্জাদ মারুফ নামে এক নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সকালে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া রাসেলের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাজ্জাদ মারুফকে কেবল দলীয় পদ থেকেই অব্যাহতি দেওয়া হয়নি, বরং তাকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকেও আজীবন বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে টহলরত পুলিশ সাজ্জাদ মারুফসহ তিনজনকে আটক করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকের সময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে সংগঠন থেকে তাকে চূড়ান্তভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

0%
0%
0%
0%