Advertisement

কিশোরগঞ্জে উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন সভাপতি রাসেল সম্পাদক রুবেল

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৯ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সৈয়দপুর সাংগঠনিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নেতৃত্ব প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে সোহেল রানা প্রামাণিক রাসেলকে সভাপতি এবং জোবাইদ ইবনে রুবেলকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। নবগঠিত এই কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন মাসুম বিল্লাহ এবং সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ আহসান হাবীব তাছুম। এছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়েছে মনিরুল হাসান রোমিওর ওপর।

বিজ্ঞাপন

কমিটির অন্যান্য সহসভাপতি পদে রয়েছেন রাজ শিকর সরকার, লিমন বসুনিয়া, দিদার রসুল, আরিফ মিয়া, সেতু মিয়া, বিপ্লব হোসেন বাবু, আব্দুল আজিজ ও গাউছুল আজম নিয়ন। যুগ্ম সম্পাদক পদে স্বপন মিয়া, রাশেদুল ইসলাম রিপন, আশিকুর রহমান মিন্টু ও রওশন বাবু এবং সহসাংগঠনিক সম্পাদক হিসেবে নাঈম মিয়ার নাম ঘোষণা করা হয়েছে।

প্রচার সম্পাদক ও সহপ্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে নাসিরুল ইসলাম নিশাত ও রিফাত। দপ্তর সম্পাদক নাহিদ রাজ ও সহদপ্তর সম্পাদক মেফতাউল জান্নাত লাবিবের পাশাপাশি সদস্য হিসেবে শাহিনুর ইসলাম সম্রাট, হাবিবুর রহমান হাবিব, সাকিল আহমেদ, সানজুল কবির সেতু, নাহিদ হাসান, রিফাতুল ইসলাম রোহান ও মিয়াদ ফয়সাল তুবার স্থান পেয়েছেন। ঘোষিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%