AdvertisementAdvertisement

লক্ষ্মীপুরে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের পাশে ছাত্রদল

লক্ষ্মীপুর জেলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জুলাই মাসব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের মাঝে বিশেষ অর্থ সহায়তা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

বুধবার দিনব্যাপী জেলাজুড়ে সাব্বির ও বিজয়সহ বিভিন্ন শহীদ পরিবারের বাসভবনে গিয়ে এই সহায়তা পৌঁছে দেন ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। একইসঙ্গে জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মঞ্জুরুর আলম রিয়াদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব হাসিবুর রহমান অভি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ ও জিদান চৌধুরী। এছাড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব ইয়াছিন বাবলু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরণ, যুগ্ম আহ্বায়ক ফয়েজসহ লক্ষ্মীপুর সরকারি কলেজ এবং সদর পূর্ব ও পশ্চিম ছাত্রদলের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মঞ্জুরুর আলম রিয়াদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় দেশপ্রেমিক শহীদ ও আহতদের পরিবারের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শহীদ পরিবারের প্রতি এই সহমর্মিতা ও সমর্থন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%