শরীয়তপুরে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে নেতাকর্মীদের সতর্ক করেছেন মিয়া নুরুদ্দিন অপু

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু নেতাকর্মীদের সতর্ক করেছেন, রাজনীতির নামে সন্ত্রাস-চাঁদাবাজি করে সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করার কোনো সুযোগ থাকবে না।

বিজ্ঞাপন

রোববার শরীয়তপুরের ডামুড্যা উপজেলাে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “আমাদের রাজনীতি শান্তি, শৃঙ্খলা ও মানুষের কল্যাণের জন্য। জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল অঙ্গীকার। যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

নেতাকর্মীদের উদ্দেশে মিয়া নুরুদ্দিন অপু আরও বলেন, “আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের সঙ্গে জড়িত হলে দলীয় পরিচয় বিবেচনা না করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য ক্ষমতার রাজনীতি নয়, মানুষের পাশে থাকা। শান্তি ও শৃঙ্খলা বজায় রেখেই আমরা রাজনীতি করতে চাই।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য রহমান মধুমীর, আলমগীর মাতবর প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়া দুপুরে ভেদরগঞ্জে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূল করাকে নিজের প্রথম রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, “শরীয়তপুরকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে। এখানকার মানুষ যাতে নিরাপদ, নিশ্চিন্ত ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, তা নিশ্চিত করা হবে।”

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রাফসান রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার, প্রাণিসম্পদ কর্মকর্তা ইমরান হোসেন এবং সমাজসেবা কর্মকর্তা প্রিয়াঙ্কা বিশ্বাস।

মোস্তফিজুর রহমান, সম্মাননীয় ফেলো, সিপিডি’র মতে, এমন উদ্যোগ রাজনীতিকে মানুষের কল্যাণমুখী ও শান্তিপূর্ণ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0%
0%
0%
0%