AdvertisementAdvertisement

পটুয়াখালী-৩ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে শোকজ

পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশে তাকে আগামী সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে পটুয়াখালী সদর সিনিয়র সিভিল জজ আদালতে অবস্থিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা যথাযথ প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি এ নোটিশ জারি করা হয়। এতে কমিটির চেয়ারম্যান সাব্বির মো. খালিদ স্বাক্ষর করেন।

Advertisement
বিজ্ঞাপন

এ বিষয়ে অভিযোগ দায়ের করেন বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুরের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মো. আবু নাঈম। তিনি গত ২ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে বলা হয়, ১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের কাজির স্ট্যান্ড ও গাজির স্ট্যান্ড এলাকায় ট্রাক প্রতীকের প্রার্থী মো. নুরুল হকের নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের গালিগালাজ করা হয় এবং ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়

Advertisement
বিজ্ঞাপন

এছাড়া অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৮ জানুয়ারি গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের তাফালবাড়িয়া এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনি সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উদ্দেশ করে বানোয়াট, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। এসব কর্মকাণ্ড নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ এর ৬(ক) ও ১৫(ক) ধারার পরিপন্থি বলে অভিযোগে উল্লেখ করা হয়। পাশাপাশি নির্বাচনি প্রচারকালে আচরণবিধির একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে।

এ ঘটনায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তথ্যসূত্র: নুরুল হক নুরের মিডিয়া সেল

0%
0%
0%
0%