AdvertisementAdvertisement

বিএনপির রাজনীতিতে অশালীন বক্তব্যের স্থান নেই: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার আয়োজিত এক বিশাল জুলাই সমাবেশে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি স্পষ্ট করেছেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে অশালীন ও রুচিহীন বক্তব্যের কোনো স্থান নেই। দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সমাবেশে মন্ত্রী বলেন, যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদবদের প্রশ্রয় দিয়ে বিতর্কিত কণ্ঠস্বর তৈরি করছে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে ফ্যাসিবাদের বাইরে বর্তমানে দুটি পক্ষ বিদ্যমান—যার একটি জামায়াত-শিবির এবং অন্যটি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে পরিচালিত বাংলাদেশি জাতীয়তাবাদী পক্ষ।

Advertisement
বিজ্ঞাপন

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেন যে, একটি মহল প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে। তবে দলীয় নেতাকর্মীদের ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্র ও নিজস্ব নিয়মনীতি কঠোরভাবে অনুসরণ করা হয়, যেখানে এ ধরনের অশোভন আচরণের সুযোগ নেই।

৫ আগস্ট পরবর্তী পরিস্থিতির সমালোচনা করে মন্ত্রী বলেন, একটি গোষ্ঠী জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করে দেশের রাজনীতিতে বিভেদ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তিনি ২০২৩ সালের ১৮ জুলাই লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সজীব হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করে বলেন, যারা তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে সরব ছিল না, তারা আজ নিজেদের জুলাইযোদ্ধা হিসেবে দাবি করছে, যা পুরো দেশের রাজনৈতিক পরিস্থিতিরই এক প্রতিচ্ছবি।

Advertisement
বিজ্ঞাপন

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরীসহ স্থানীয় বিএনপির অন্যান্য শীর্ষ নেতারা।

0%
0%
0%
0%