AdvertisementAdvertisement

কাশ্মীর নির্বাচনে জয় নিয়ে পিএমএল-এন ও পিপিপির পাল্টাপাল্টি অভিযোগ

কাশ্মীর নির্বাচনের প্রথম দুই ধাপের বিজয় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর জনগণের অবিচল আস্থারই প্রতিফলন বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিমন্ত্রী তালাল চৌধুরী। মঙ্গলবার ইসলামাবাদে পুঞ্চ বিভাগের নির্বাচনী পরিস্থিতি নিয়ে আয়োজিত এক দলীয় সভায় তিনি এ দাবি করেন। তিনি বিলওয়াল ভুট্টোকে উদ্দেশ্য করে বলেন, নেতাদের পরাজয়ের পর কান্নাকাটি করা শোভনীয় নয়, বরং বড় হৃদয়ের পরিচয় দিয়ে নির্বাচনী ফলাফল মেনে নেওয়া উচিত।

প্রতিমন্ত্রী তালাল চৌধুরী আরও বলেন, কাশ্মীরের সাধারণ মানুষ উন্নয়নের পক্ষেই তাদের রায় দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের প্রতিটি অঞ্চলই আজ পাঞ্জাবের মতো সমৃদ্ধ মডেল অনুসরণে আগ্রহী। নির্বাচনী প্রচার কৌশল ও সাংগঠনিক নানা দিক পর্যালোচনা করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, চলমান ধারাবাহিকতা বজায় রেখেই দল চূড়ান্ত বিজয় অর্জন করবে।

Advertisement
বিজ্ঞাপন

অন্যদিকে, এই নির্বাচন নিয়ে গুরুতর জালিয়াতির অভিযোগ এনেছে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি। দলের সহ-সভাপতি শেরি রেহমান অভিযোগ করেছেন যে, এলএ-২৭ নির্বাচনী এলাকায় সরকারি ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম এক পিএমএল-এন সমর্থকের বাড়িতে পাওয়া গেছে। এছাড়া ভোট গ্রহণ কর্মকর্তারা নির্ধারিত কেন্দ্র ত্যাগ করে প্রার্থীর ব্যক্তিগত বাড়িতে বসে কার্যক্রম পরিচালনা করছেন বলেও তিনি দাবি করেন।

পিপিপির পক্ষ থেকে এসব অনিয়মের ভিডিও প্রমাণ হিসেবে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। শেরি রেহমান নির্বাচন কমিশনের কাছে অভিযুক্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। তবে সরকারি দলের পক্ষ থেকে এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%