AdvertisementAdvertisement

জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে বাগেরহাটে প্রতিবাদ সভা

বাগেরহাট সদর উপজেলার মাজার মোড়ে জুলাই ও আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রণবিজয়পুর ইয়াং স্পোর্টিং ক্লাবের আয়োজনে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জুলাই যোদ্ধা শহীদ আলিম আহমেদের পিতা মো. বুলবুল কবিরের সভাপতিত্বে আয়োজিত এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম। এছাড়াও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ বুলু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, শেখ মহিউদ্দিন ইসলাম, ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মুস্তাইন বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল এবং সদর উপজেলা কৃষকদলের সভাপতি হাওলাদার রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রণবিজয়পুর ইয়াং স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান সুমনের পরিচালনায় সভাটি সঞ্চালনা করেন জেলা যুবদলের অর্থ সম্পাদক মাসুম ফকির এবং ক্লাবের সাধারণ সম্পাদক ফকির ফেরদৌস রহমান শিপলু।

Advertisement
বিজ্ঞাপন

সভায় বক্তারা জুলাই ও আগস্ট মাসে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের শাস্তির মুখোমুখি করা এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অধিকতর কার্যকর ভূমিকা পালন করতে হবে। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই এই আন্দোলনের মূল লক্ষ্য বলে তারা উল্লেখ করেন। প্রতিবাদ সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ন্যায়বিচারের দাবি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%