AdvertisementAdvertisement

জুলাই আন্দোলন প্রশ্নবিদ্ধকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন আনিসুর রহমান খোকন

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর নতুন আন্ডারচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আনিসুর রহমান খোকন তালুকদার জুলাই বিপ্লবকে কেন্দ্র করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল জুলাই আন্দোলনকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি তাদের সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল আপামর জনসাধারণের আকাঙ্ক্ষার প্রতিফলন। এই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং বিগত সতেরো বছরে গুম ও খুনের শিকার হওয়া পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি। শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের দুঃখ লাঘবে কাজ করাই বর্তমান সময়ের অন্যতম প্রধান দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি এবং সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার নুরুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%