কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাসেবক নেতা এমরানের উদ্যোগে দুই হাজার চারা রোপণ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা গাজী সাইদুল ইসলাম এমরান ইউনিয়নের নয়টি ওয়ার্ডে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন।

এই কর্মসূচির অংশ হিসেবে ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার আটশটি চারা রোপণ করা হয়েছে। এর মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

শিদলাই গ্রামের ছাত্রদল নেতা সাইফুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে এমরান হোসেনের নেতৃত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং এলাকার মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলাম এমরান সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী এবং শিদলাই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী সাইদুল ইসলাম এমরান বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গাছের বিকল্প নেই। তাই শুধু গাছ লাগালেই হবে না, চারাগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।

স্থানীয়দের মতে, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ এলাকায় বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা এই ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%