AdvertisementAdvertisement

হামের প্রকোপে এক দিনে ৬ শিশুর মৃত্যু হাসপাতালে ভর্তি সহস্রাধিক

সারাদেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে রোগে আক্রান্ত হয়ে ১ হাজার ৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই ভয়াবহ পরিস্থিতির তথ্য উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৭৫ জন শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা ৯৮ জন, যা নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জনে।

Advertisement
বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশব্যাপী মোট ১৭ হাজার ১১৫ জনের শরীরে এই রোগ শনাক্ত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

প্রতিবেদনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত মোট ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন রোগীর মধ্যে হামের উপসর্গ পরিলক্ষিত হয়েছে।

সংক্রামক এই রোগ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ তৎপর রয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন রোগীর মধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সম্পর্কিত- হাম উপসর্গ
0%
0%
0%
0%