AdvertisementAdvertisement

কুমিল্লা বোর্ডে সেরা দশ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় কুমিল্লার পাঁচ ও ব্রাহ্মণবাড়িয়া-চাঁদপুরের পাঁচটি প্রতিষ্ঠান

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের মতো এবারও শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। প্রকাশিত ফলাফল অনুযায়ী, বোর্ডের সেরা দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় কুমিল্লার পাঁচটি প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি ব্রাহ্মণবাড়িয়া এবং দুইটি চাঁদপুরের শিক্ষাপ্রতিষ্ঠান।

তালিকাভুক্ত কুমিল্লার সেরা পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো কুমিল্লা আদর্শ সদরের নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাইস্কুল, কুমিল্লা ক্যাডেট কলেজ, ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং আগানগর আবুল বাশার টেকনিক্যাল হাইস্কুল।

Advertisement
বিজ্ঞাপন

তালিকায় থাকা ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠানগুলো হলো অন্বেষা বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজ, বিজয়নগরের সোবাহান মডেল হাইস্কুল এবং পাঁচগাঁও আদর্শ হাইস্কুল। এছাড়া চাঁদপুরের ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং ফরিদগঞ্জ পাইলট গার্লস হাইস্কুলও মেধাতালিকায় নিজেদের অবস্থান নিশ্চিত করেছে।

সামগ্রিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট শিক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন ঈর্ষণীয় সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আগামী দিনে এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তারা।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%