AdvertisementAdvertisement

ঢাকা সফরে ভারতের গোয়েন্দা সংস্থা র-এর প্রধান পরাগ জৈন

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েন নিরসনের নানামুখী প্রচেষ্টার মধ্যেই আকস্মিক সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’-এর প্রধান পরাগ জৈন। চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে সরকারি একটি সূত্র নিশ্চিত করেছে।

প্রতিনিধি দলে পরাগ জৈনের সঙ্গে আরও রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। বর্তমানে ভারতের এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপের বিশেষ সচিবের দায়িত্ব পালনরত পরাগ জৈন এবং তার সফরসঙ্গীরা ঢাকার একটি হোটেলে অবস্থান করছেন। তবে ঢাকাগামী এই সফরের আগে তিনি চীন সফর করেছেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

Advertisement
বিজ্ঞাপন

দুই প্রতিবেশী দেশের সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে গোয়েন্দা প্রধানের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা দুই দেশের সম্পর্কের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় এই সফরকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। যদিও এখন পর্যন্ত দুই দেশের পক্ষ থেকেই তার সফরসূচি বা আনুষ্ঠানিক বৈঠকের এজেন্ডা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এখন পর্যন্ত ‘র’ প্রধানের সফর নিয়ে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক নতুন বিন্যাসে এগিয়ে নেওয়ার প্রয়াস অব্যাহত রয়েছে। এমতাবস্থায় পরাগ জৈনের এই সফর দ্বিপাক্ষিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক পুনরুদ্ধারে বড় কোনো বার্তা বয়ে আনে কি না, সেদিকেই এখন সবার নজর।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%