সিলেটে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে হামলা তারেক রহমানের উদ্দেশ্য নিয়ে সারজিস আলমের প্রশ্ন

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই সহিংস ঘটনার বিচার দাবি করে সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিজ্ঞাপন

সারজিস আলম তার ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন যে, সিলেটের পাঁচ মাইল বাজারে দ্বিতীয়বারের মতো এনসিপির ওপর হামলা চালিয়েছে বিএনপি। এই সহিংসতাকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি সরাসরি প্রশ্ন রাখেন, বিএনপি নেতা তারেক রহমান কি তবে শেখ হাসিনার পথেই হাঁটতে চাইছেন?

গোলাপগঞ্জে সংঘটিত এই হামলায় বেশ কয়েকজন এনসিপি নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। হামলায় গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে মাঠপর্যায়ে বিশৃঙ্খলা আরও বাড়তে পারে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন।

0%
0%
0%
0%