বিজয় দিবসে জাতীয় পতাকা হাতে প্যারাশুটিংয়ে বিশ্ব রেকর্ড গড়বে বাংলাদেশ

বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে সর্বোচ্চসংখ্যক জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং প্রদর্শনের মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

দেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর মোট ৫৪ জন প্যারাট্রুপার এ ব্যতিক্রমী প্রদর্শনীতে অংশ নেবেন। আগামীকাল সকাল ১১টা ৪০ মিনিটে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আকাশে জাতীয় পতাকা বহন করে স্কাইডাইভ প্রদর্শন করবেন তাঁরা। এর মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নাম নতুনভাবে অন্তর্ভুক্ত হবে।

প্যারাশুটিং প্রদর্শনীর আগে একই স্থানে সকাল ১১টা থেকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পৃথক ফ্লাই-পাস্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ ছাড়া আয়োজনে যুক্ত থাকবে বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ ব্যান্ড শো।

একই ধরনের ফ্লাই-পাস্ট প্রদর্শনী দেশের অন্যান্য শহরেও সশস্ত্র বাহিনীর উদ্যোগে আয়োজন করা হবে। পাশাপাশি পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার বাহিনীর ব্যবস্থাপনায় সারা দেশে ব্যান্ড শো অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সব অনুষ্ঠানই জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সম্পর্কিত- বিজয় দিবস
0%
0%
0%
0%