AdvertisementAdvertisement

২৩ জুন কেন্দ্র করে রাজধানীতে নেই কোনো শঙ্কা তবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তবে দিনটিকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেছেন।

শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এস এন নজরুল ইসলাম জানান, একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী অতীতের মতোই সব ধরনের প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

Advertisement
বিজ্ঞাপন

শহরের গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথগুলোতে চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এই নজরদারি অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির টহল কার্যক্রম আরও বেগবান করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

মোহাম্মদপুরের ‘কাইল্লা ফারুক’ নামের এক ব্যক্তির জামিনে মুক্তি পেয়ে পুনরায় চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, জামিনের বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত। কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়ার বিষয়টি আদালতই নির্ধারণ করে থাকে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে চলমান আইনি অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের গ্রেপ্তারের পর প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া কঠোরভাবে পালন করা হচ্ছে।

সম্পর্কিত- ডিএমপি
0%
0%
0%
0%