AdvertisementAdvertisement

প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রশাসনিক কর্মকাণ্ডে সর্বোচ্চ দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে সরকারপ্রধান স্পষ্ট করেন যে, জনসেবা নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।

সংসদ সদস্য আবুল কালাম তার প্রশ্নে সাম্প্রতিক জেলা প্রশাসক সম্মেলনে দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো সম্পর্কে জানতে চান। উত্তরে তারেক রহমান জানান, জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনকালে তিনি কর্মকর্তাদের জনস্বার্থে বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন, যা প্রশাসনিক ভিত্তি মজবুত করতে ভূমিকা রাখবে।

Advertisement
বিজ্ঞাপন

দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি বজায় রাখার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনিক জটিলতা পরিহার করে দ্রুত বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ এখন সময়ের দাবি। এছাড়া নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে মেধা ও সততাকে একমাত্র মানদণ্ড হিসেবে গণ্য করতে জেলা প্রশাসকদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনিক সংস্কারের মাধ্যমে কাজের গতিশীলতা বাড়ানোর বিষয়টিও তার বক্তব্যে গুরুত্ব পায়।

Advertisement
বিজ্ঞাপন

সেবা প্রদান ব্যবস্থাকে অধিকতর জনবান্ধব ও ডিজিটাল করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারি সেবা হয়রানিমুক্ত ও স্বচ্ছ রাখতে নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যে কোনো ধরনের আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের প্রশাসনকে নির্দেশ প্রদান করেছেন তিনি।

সম্পর্কিত- প্রধানমন্ত্রী
0%
0%
0%
0%