AdvertisementAdvertisement

সিন্ধু নদের পানি বৃদ্ধি রহিম ইয়ার খানে প্লাবিত ৩০ গ্রাম বিচ্ছিন্ন জনপদ

দেশজুড়ে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পাকিস্তানের সিন্ধু নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় রহিম ইয়ার খানসহ বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সিন্ধু নদের পানি বৃদ্ধির ফলে লিয়াকতপুর এলাকার বেশ কিছু গ্রাম তলিয়ে গেছে এবং গুড্ডু ব্যারাজ সংলগ্ন কাচ্চা অঞ্চলের ৩০টিরও বেশি গ্রাম মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃষ্টিপাতের ফলে নদ-নদী ও খাল-বিলের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় রহিম ইয়ার খান এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ফিরোজওয়ালার নালা শাহর বাঁধ ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে এবং মানুষজন ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। দুর্গত এলাকার বাসিন্দারা সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে নিজ উদ্যোগে সরে যাওয়ার চেষ্টা করছেন।

Advertisement
বিজ্ঞাপন

বন্যা পরিস্থিতির ভয়াবহতায় লাহোরের পাঠান কলোনি ও রানা টাউনের পার্শ্ববর্তী বসতিগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নারী ও শিশুদের নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী ২ আগস্ট পর্যন্ত নদ-নদীতে পানিপ্রবাহ আরও বৃদ্ধির আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে। আকস্মিক এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও বাস্তুচ্যুত মানুষের সঠিক পরিসংখ্যান নিরূপণে সংশ্লিষ্ট দপ্তরের তৎপরতা অব্যাহত রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%