AdvertisementAdvertisement

পাকিস্তান ও বেলারুশের মধ্যে প্রতিরক্ষা ও নৌ-সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি

পাকিস্তানের নৌবাহিনীর সদর দপ্তরে শুক্রবার বেলারুশ প্রজাতন্ত্রের এক প্রতিনিধিদল পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বেলারুশের চিফ অব জেনারেল স্টাফ ও প্রথম উপ-প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল পাভেল মুরাভেইকোর নেতৃত্বে সফররত এই প্রতিনিধিদলকে নৌ সদর দপ্তরে উষ্ণ অভ্যর্থনা জানান নৌবাহিনী প্রধান।

উভয় পক্ষের বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট পেশাগত বিষয়াবলি এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় অ্যাডমিরাল নাভিদ আশরাফ জোর দিয়ে বলেন যে, পাকিস্তান বেলারুশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদী ও বহুমাত্রিক সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী।

Advertisement
বিজ্ঞাপন

সফররত বেলারুশ প্রতিনিধিদলের প্রধান আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে পাকিস্তানের নৌবাহিনীর নিরলস প্রচেষ্টা ও অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়া দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার এবং এর পরিধি বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%