বেইজিংয়ে বাংলাদেশ-চীন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

চীনের রাজধানী বেইজিংয়ে বুধবার (৬ মে) অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও চীন তাদের সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়নে গভীরতর সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকটি বেইজিংয়ের ঐতিহাসিক দিয়াওউতাই স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তাঁরা চীনের প্রতিনিধি দলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন।

এর আগে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি)-এর চেয়ারপারসন ওয়াং হুনিংয়ের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। ওই আলোচনায়ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

উভয় পক্ষই বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও সুসংহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। বিশেষত বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%