পতেঙ্গায় যমুনা অয়েলের টার্মিনাল এলাকায় ২০০ বৃক্ষরোপণ কর্মসূচি পালন

চট্টগ্রামের পতেঙ্গার গুপ্তখাল সংলগ্ন যমুনা অয়েল পিএলসির টার্মিনাল অফিস প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষায় ২০০টি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে যমুনা অয়েল পিএলসির আয়োজনে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কর্মসূচির উদ্বোধন করেন যমুনা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়া। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা, জীববৈচিত্র্যের সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

যমুনা অয়েল পিএলসির বিভিন্ন স্থাপনা ও ডিপো এলাকায় পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। পরিবেশ রক্ষায় সরকারের ঘোষিত এই মহতী উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এই কর্মসূচি গ্রহণ করেছে।

অনুষ্ঠানে যমুনা অয়েল পিএলসির অপারেশন বিভাগের জিএম জসিম উদ্দিন, ডিপো ম্যানেজার গোলাম কিবরিয়া ও টার্মিনাল ম্যানেজার মাসুদুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%