AdvertisementAdvertisement

বান্দরবান সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি সাচিং প্রু জেরী

বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় সাংসদ ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী স্বয়ং ঝাড়ু হাতে এই কর্মসূচির সূচনা করেন। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হাসপাতাল চত্বরের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে সাচিং প্রু জেরী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও বিভিন্ন রোগবালাইয়ের প্রকোপ রোধে চিকিৎসার পাশাপাশি পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে ক্ষতিকর রোগজীবাণুর বিস্তার হ্রাস পায়, যা চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে। তিনি আরও বলেন, কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সুস্থ ও সুন্দর জনপদ গড়তে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং এমন সামাজিক কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে।

Advertisement
বিজ্ঞাপন

এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ দলটির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থান ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় এবং বর্জ্য অপসারণের মাধ্যমে পুরো এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরিয়ে আনা হয়।

0%
0%
0%
0%