AdvertisementAdvertisement

কক্সবাজারে প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে পর্যটকের মৃত্যু অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় রশি ছিঁড়ে শৌভিক রয় নামের এক পর্যটক নিহত হয়েছেন। শনিবার দুপুরে মেরিন ড্রাইভ সংলগ্ন ফরিদ আহমদের মালিকানাধীন প্যারাসেইলিং পয়েন্টে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে আসা নয় সদস্যের একটি পর্যটক দলের সাথে কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও জেলা প্রশাসনের সৈকতকর্মীদের তথ্যমতে, প্যারাসেইলিং করার সময় হঠাৎ রশি ছিঁড়ে গেলে শৌভিক সাগরের পানিতে ছিটকে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পর্যটক দলটি কক্সবাজারের কলাতলী এলাকার ওশান ভিউ প্যারাডাইস হোটেলে অবস্থান করছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, দরিয়ানগরের ওই প্যারাসেইলিং পয়েন্টে গত দুই বছরে অন্তত ১০ জন পর্যটক বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন। পরিচালনাকারীদের অনেকেরই পর্যাপ্ত কারিগরি প্রশিক্ষণ নেই এবং তারা প্রশাসনের নিরাপত্তা নির্দেশনাসহ শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করেন না। এর আগেও নিরাপত্তা ঝুঁকিতে থাকায় প্রশাসন সাময়িকভাবে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ করেছিল, কিন্তু কিছুদিন পরই পুনরায় তা চালু করা হয়।

বারবার সতর্কবার্তা ও বিধিনিষেধ উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালনার ফলে এই অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা মনে করছেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%