AdvertisementAdvertisement

দায়িত্বে অবহেলায় ছাড় নয় কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর লাইসেন্সবিহীন দুই ক্লিনিক সিলগালা

স্বাস্থ্যসেবা প্রদানে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট করেছেন, দায়িত্ব পালনে অনিয়ম প্রমাণিত হলে সাময়িক বরখাস্ত থেকে শুরু করে চাকরিচ্যুতির মতো কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এ হুঁশিয়ারি দেন।

পূর্বঘোষণা ছাড়াই সকাল সাড়ে ৯টায় হাসপাতালে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী। প্রায় তিন ঘণ্টা ধরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ, দাপ্তরিক নথিপত্র, উপস্থিতি নিবন্ধন এবং ওষুধের মজুতসহ সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

Advertisement
বিজ্ঞাপন

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, এতদিন সরকার ধৈর্যের পরিচয় দিয়েছে, তবে এখন আর দায়িত্ব পালনে শৈথিল্য প্রদর্শনের কোনো অবকাশ নেই। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি আরও যোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে।

Advertisement
বিজ্ঞাপন

সরকারের লক্ষ্য ও অর্জনের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থতা শুধু সরকারের নয়, বরং সামগ্রিকভাবে দেশ ও জনগণের জন্য সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দিকনির্দেশনায় স্বাস্থ্য খাতের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে সবাইকে সচেষ্ট হতে হবে।

হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি মন্ত্রী স্থানীয় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক এবং পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক পরিদর্শন করেন। লাইসেন্সবিহীন অবস্থায় পরিচালনার দায়ে প্রতিষ্ঠান দুটি অবিলম্বে বন্ধ ঘোষণা করে সিলগালা করার নির্দেশ দেন তিনি। পরিদর্শনের সময় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শরীয়তপুরের সিভিল সার্জন উপস্থিত ছিলেন।

0%
0%
0%
0%