AdvertisementAdvertisement

সরকারি কর্মচারীর অবসরভাতা ও পেনশনের আইনগত উত্তরাধিকারী কেবল বিধবা স্ত্রী: সুপ্রিম কোর্ট

ইসলামাবাদে এক গুরুত্বপূর্ণ রায়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, অবসরপ্রাপ্ত কোনো সরকারি কর্মচারীর মৃত্যুর পর তার পেনশনের অর্থের একমাত্র বৈধ দাবিদার হলেন তার বিধবা স্ত্রী। মৃত কর্মচারীর ভাই-বোনদের পেনশনের অর্থ পাওয়ার কোনো আইনি অধিকার নেই বলে সর্বোচ্চ আদালত এ আদেশে উল্লেখ করেছে।

পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহইয়া আফ্রিদি চার পৃষ্ঠার এই লিখিত রায়ে বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চাকরির বিধিমালা এবং প্রচলিত আইন অনুযায়ী পেনশনের অর্থ পরিশোধ করতে হবে। আদালত তার পর্যবেক্ষণে জানায় যে, শুধুমাত্র একজন আইনত মনোনীত ব্যক্তি বা বিধবা স্ত্রীই পেনশনের সুবিধা পাওয়ার যোগ্য। কেবল আইনি উত্তরাধিকারী হওয়ার অজুহাতে মৃত কর্মচারীর ভাই বা বোন এই অর্থ দাবি করতে পারেন না।

Advertisement
বিজ্ঞাপন

পেশোয়ার ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (পেসকো) এক মৃত কর্মীর ভাই-বোনদের করা একটি আপিল খারিজ করে এই রায় প্রদান করা হয়েছে। তারা উত্তরাধিকার সনদ পাওয়ার আবেদন জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট তাদের সেই আবেদন নাকচ করে দেয়। এর মাধ্যমে পেশোয়ার হাইকোর্টের দেওয়া পূর্ববর্তী রায়টিই বহাল থাকল।

আদালতের এই সিদ্ধান্তে পেনশনের আইনি কাঠামোর জটিলতা নিরসন হয়েছে। রায়ে জোর দিয়ে বলা হয়েছে যে, প্রাতিষ্ঠানিক প্রবিধান এবং সরকারি নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করেই পেনশনের অর্থ বিতরণ করতে হবে। এই আদেশের ফলে ভবিষ্যতে পারিবারিক উত্তরাধিকার সংক্রান্ত পেনশনের জটিলতাগুলো নিরসনে একটি আইনি নজির স্থাপিত হলো।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%