AdvertisementAdvertisement

ইম্পার সভাপতির পদ ছাড়ার পর এবার বিগ বস বাংলার সম্ভাব্য প্রতিযোগী হিসেবে চর্চায় পিয়া সেনগুপ্ত

ঢালিউড ও টলিউড জুড়ে ক্ষমতার পট পরিবর্তনের ডামাডোলে ‘ইম্পা’র সভাপতি পদ থেকে পদত্যাগ করে বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পিয়া সেনগুপ্ত। তবে এবার রাজনীতির আঙিনা ছাপিয়ে গ্ল্যামার দুনিয়ার উত্তেজনায় ফের শিরোনামে উঠে এলেন এই অভিনেত্রী। কারণ আর কিছুই নয়, দীর্ঘ এক দশক পর ছোটপর্দায় ফিরতে চলা জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’।

আগামী ৩০ অগস্ট থেকে শুরু হতে যাওয়া এই হাই-ভোল্টেজ অনুষ্ঠানের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। শো শুরুর বাকি আর মাত্র এক মাস, অথচ প্রতিযোগীদের নাম নিয়ে রহস্য বজায় রেখেছেন আয়োজকরা। টলিপাড়ার কান পাতলে শোনা যাচ্ছে, লোকনাথ দে ও জীতু কমলের কাছে প্রস্তাব গেলেও লোকনাথ শুরুতেই তা নাকচ করে দিয়েছেন। জীতু কমল এখনও পুরোপুরি ‘না’ বলেননি বলে গুঞ্জন। এরই মধ্যে সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় নতুন চমক হিসেবে যুক্ত হয়েছে পিয়া সেনগুপ্তের নাম।

Advertisement
বিজ্ঞাপন

বিশ্বস্ত সূত্রের খবর, সম্প্রতি বিগ বস কর্তৃপক্ষের সঙ্গে পিয়ার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বিগ বস হাউসের চার দেওয়ালে বন্দি হওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তের কথা এখনও প্রকাশ্যে আসেনি। এদিকে, পিয়ার নাম প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি তুলেছেন, আগামী দিনে এই শোয়ের জন্য শতদীপ সাহাকেও যেন আমন্ত্রণ জানানো হয়।

দশ বছর পর নতুন আঙ্গিকে ফিরছে ‘বিগ বস বাংলা’। মিঠুন চক্রবর্তী ও জীতের পর এবার সঞ্চালকের আসনে বসছেন বাঙালির প্রিয় ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। বাইরের জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে মোবাইলবিহীন রুদ্ধশ্বাস প্রতিযোগিতায় কারা শেষ পর্যন্ত টিকে থেকে বিজয়ের মুকুট পরবেন, তা নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%