AdvertisementAdvertisement

শার্শায় যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে শার্শা উপজেলা বিএনপি। শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলটির নেতাকর্মীরা তাদের প্রিয় নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে শার্শা উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর আয়োজিত আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন ও দেশের ক্রান্তিলগ্নে তাঁর অনবদ্য অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার সংগ্রামে জিয়াউর রহমান ছিলেন এক অনন্য নেতৃত্বের প্রতীক।

Advertisement
বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সভাপতি ও প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু এবং বিশেষ অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন। এছাড়াও দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সভায় অংশ নেন।

বক্তারা আরও বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ হওয়া এই মহান নেতার অভাব দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও উন্নয়নমুখী চিন্তাধারা আজও দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে রয়েছে এবং নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত প্রার্থনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0%
0%
0%
0%