পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ছয় তলা একাডেমিক ভবনের উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষা কার্যক্রমের প্রসার ও আধুনিকায়ন নিশ্চিত করতে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত ছয় তলা একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ফিতা কেটে এই নতুন একাডেমিক ভবনের শুভ সূচনা করেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। দীর্ঘ প্রতীক্ষিত এই ভবনটি চালু হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. ওবায়দুল ইসলাম এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ইউনুচ শরীফ উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার ও জনসংযোগ বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

0%
0%
0%
0%