প্রধানমন্ত্রীর সভায় বিনা অনুমতিতে ঢোকার চেষ্টা, সাংবাদিক আটক

ঢাকা জেলার সচিবালয়ে অবস্থিত কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীকে ঘিরে আয়োজিত একটি বিশেষ বৈঠকে অনুমতি ছাড়া জোরপূর্বক প্রবেশের চেষ্টার অভিযোগে নিজামুল হক নামের এক সাংবাদিককে আটক করা হয়েছে। রোববার দুপুর তিনটার ৪০ মিনিটের দিকে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফের সদস্যরা তাকে আটক করেন।

আটক হওয়া নিজামুল হক দৈনিক প্রেজেন্ট টাইমস পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কৃষি মন্ত্রণালয়ে আগমন উপলক্ষে আয়োজিত ওই সভার অনুমোদিত নামের তালিকায় নিজামুল হকের নাম ছিল না। তা সত্ত্বেও তিনি জোর করে সভাকক্ষে প্রবেশের চেষ্টা চালান। এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফের সদস্যরা তাকে বাধা দেন এবং আটক করেন। পরবর্তীতে তাকে সচিবালয় নিরাপত্তা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

ঘটনার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওিস মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত রয়েছেন। এ ঘটনায় তাদের একজন কর্মকর্তা ইতোমধ্যে সচিবালয়ে গিয়েছেন এবং ওই সাংবাদিককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

০%
০%
০%
০%