গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের বিমা দাবি পরিশোধ বৃদ্ধি এবং ব্যয় সাশ্রয়ে সাফল্য অর্জন

চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দেশের বিমা খাতে গ্রাহক আস্থার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট ১৫০ কোটি ৪৮ লাখ টাকার ৫৬ হাজার ৪৭৮টি বিমা দাবি সাফল্যের সঙ্গে নিষ্পত্তি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় তাদের দাবি নিষ্পত্তির এই হার ১৬ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটি ১২৯ কোটি টাকার ৪৬ হাজার ১৩৪টি দাবি পরিশোধ করেছিল।

বিজ্ঞাপন

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বা আইডিআরএ-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের সীমার তুলনায় বিমা খাতের মধ্যে সর্বোচ্চ সাশ্রয় করার গৌরব অর্জন করেছে গার্ডিয়ান লাইফ। নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট এই সময়ে কোম্পানিটির ব্যবস্থাপনা ব্যয়ের সীমা নির্ধারণ করা হয়েছিল ৬৩ কোটি ৬৭ লাখ টাকা। বিপরীতে প্রতিষ্ঠানটি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে মাত্র ৫০ কোটি ১ লাখ টাকা ব্যয় করেছে, যা অনুমোদিত সীমার চেয়ে ১৩ কোটি ৬৬ লাখ টাকা কম।

ব্যয় সাশ্রয়ের এই কঠোর শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি গ্রাহক সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রেও গার্ডিয়ান লাইফ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০২৫ সালের মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির ব্যক্তিগত পলিসিধারীর সংখ্যা ছিল ১ কোটি ২৬ লাখ, যা ২০২৬ সালে বৃদ্ধি পেয়ে ১ কোটি ৩০ লাখে দাঁড়িয়েছে। বিমা খাতের এই ধারাবাহিক প্রবৃদ্ধি ও আর্থিক স্বচ্ছতা কোম্পানিটির দীর্ঘমেয়াদী স্থায়িত্বের ইঙ্গিত বহন করছে।

এই সাফল্য প্রসঙ্গে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম বলেন, আর্থিক শৃঙ্খলার মূল সার্থকতা নিহিত থাকে যখন পলিসিধারীরা তার সরাসরি সুফল ভোগ করতে পারেন। তিনি আরও উল্লেখ করেন, দায়িত্বশীল সম্পদ ব্যবস্থাপনা ও দ্রুত গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ ব্যবসায়িক কাঠামো গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য, যা গ্রাহকদের প্রতি কোম্পানির অঙ্গীকার পূরণে সহায়তা করছে।

বিজ্ঞাপন
সম্পর্কিত- বিমা বিমা খাত
0%
0%
0%
0%