বেলুচিস্তানের নোশকি জেলায় ৩১ জুলাই পর্যন্ত কারফিউ জারি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের নশকি জেলায় আইন-শৃঙ্খলার অবনতির প্রেক্ষিতে ৩১ জুলাই পর্যন্ত কারফিউ জারি করেছে প্রাদেশিক স্বরাষ্ট্র বিভাগ। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিদিন রাত ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। এই সময়সীমার মধ্যে সাধারণ মানুষকে ঘর থেকে বের হওয়া কিংবা বিনা অনুমতিতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কারফিউ চলাকালে যেকোনো ধরনের জনসমাবেশ, শোভাযাত্রা এবং অকারণে রাস্তায় বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে জরুরি পরিষেবা বিবেচনায় পাকিস্তানর নশকি জেলার ডেপুটি কমিশনার সরকারি কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তি, উদ্ধারকারী দল এবং অত্যাবশ্যকীয় পরিষেবা প্রদানকারী কর্মীদের জন্য বিশেষ ছাড় প্রদানের ক্ষমতা রাখবেন।

প্রশাসনিক নির্দেশনায় আরও জানানো হয়েছে, কারফিউ অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দিয়েছে পাকিস্তানর বেলুচিস্তান প্রাদেশিক সরকার।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%