শরীয়তপুরের গোসাইর হাটে ইনতেফার বৃক্ষরোপণ ও ফলদ গাছ বিতরণ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ইনতেফা কোম্পানির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফলদ গাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৯ জুলাই বিকাল ৫ টায় গোসাইরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এসডিএফ ওয়ার্ড কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১০০ জন কৃষকের মাঝে আম, পেয়ারা ও লেবুর চারা বিতরণ করা হয়।
ইনতেফা কোম্পানির এএসপিও মোঃ ইমন হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবজালুল হক জালাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইনতেফার শরীয়তপুরের মৎস্য কর্মকর্তা আতিয়া রহমান, গোসাইরহাট ইউনিয়নের কৃষি উপসহকারী ফজলু রহমান এবং ইনতেফার সম্মানিত পরিবেশক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর জব্বার সিকদার।
বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি কৃষকদের ফলদ গাছের যত্ন ও আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনাও দেওয়া হয়।
অনুষ্ঠানে এলাকার কৃষক, গণ্যমান্য ব্যক্তি ও ইনতেফার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
