শরীয়তপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদী থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন আলমকান্দি এলাকার পদ্মা নদীর চরের কিনারা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাস জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরনে ছিল কালো বোরকা, লাল রঙের সালোয়ার এবং একটি প্রিন্টের ওড়না। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

নৌ পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

0%
0%
0%
0%