ভাঙ্গায় মাঠে পাট নিড়ানোর সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাটিকামারী ইউনিয়নের রুইতার বিলে বজ্রপাতে সৈয়দ সিকদার নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে নিজ জমিতে পাট নিড়ানোর সময় আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সৈয়দ সিকদার ওই ইউনিয়নের কহলদিয়া গ্রামের মৃত মোরশেদ সিকদারের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে সৈয়দ সিকদার মাঠে কর্মরত ছিলেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। পরবর্তীতে সন্ধ্যায় রুইতার বিলে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের জানান, হাসপাতালে আনার আগেই ওই কৃষকের মৃত্যু নিশ্চিত হয়েছে। বজ্রপাতে তার শরীরের একটি অংশ পুড়ে গেছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বজ্রপাতে প্রাণহানি রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্যোগের সময় কৃষকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%