AdvertisementAdvertisement

শরীয়তপুরে ভোরের রান্না, ঘুম কেড়ে নিলো দুই ঘরের হাসি—মুহূর্তেই সব পুড়ে ছাই

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাতমাটিয়া গ্রামে এক পরিবারের স্বাভাবিক সকালের রান্না মুহূর্তেই পরিণত হলো দুঃস্বপ্নে। শনিবার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে চুলার আগুন থেকে বসতঘরে আগুন ধরে পুরো ঘর পুড়ে যায়। চোখের সামনে নিজের বাড়ি ছাই হয়ে যেতে দেখে ভেঙে পড়েন মো. আবজাল সরদার ও তাঁর পরিবার।

স্থানীয়রা জানান, মৃত মান্নান সরদারের ছেলে আবজাল সরদারের স্ত্রী সকালে রান্না করছিলেন। অসাবধানতাবশত চুলার আগুন বসতঘরের বেড়ায় লেগে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘর থেকে বসতঘর—সব জায়গায়।

Advertisement
বিজ্ঞাপন

খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুটি ঘর এবং ঘরে থাকা সব মালামাল আগুনে পুড়ে যায়।

Advertisement
বিজ্ঞাপন

স্থানীয়ভাবে জানা যায়, আগুনে প্রায় ৫–৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবারের সদস্যরা জানান, সারাজীবনের সঞ্চয়, ব্যবহার্য জিনিসপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র—সবই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের পর কান্নায় ভেঙে পড়েছে পরিবারটি। ঘটনাটি এলাকায় গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

সম্পর্কিত- অগ্নিকাণ্ড
0%
0%
0%
0%