AdvertisementAdvertisement

জুলাই অভ্যুত্থানের পরেও শেয়ারবাজারের পুনরুদ্ধার বাধাগ্রস্ত হওয়ার পেছনে প্রাতিষ্ঠানিক অনিশ্চয়তা দায়ী

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত গণ-অভ্যুত্থান দেশের পুঁজিবাজারে কোনো আকস্মিক বড় ধরনের ধস নামায়নি। তবে এই রাজনৈতিক পরিবর্তনের পর সৃষ্ট প্রাতিষ্ঠানিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে, যা বাজারের সম্ভাব্য পুনরুদ্ধারের গতিকে বাধাগ্রস্ত করেছে। যুক্তরাষ্ট্রের বার্ড কলেজের সহযোগী অধ্যাপক অনিরুদ্ধ মিত্রের সাম্প্রতিক এক গবেষণায় এমন চিত্রই ফুটে উঠেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির উদ্যোগে আয়োজিত সেমিনারে এই গবেষণা প্রবন্ধটি উপস্থাপন করা হয়। গবেষক অনিরুদ্ধ মিত্র ও লুকা ভিভাস নিকোনোরভের যৌথভাবে পরিচালিত এই গবেষণায় জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। অনুষ্ঠানে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক অধ্যাপক কাজী মারুফুল ইসলামসহ সংশ্লিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

গবেষণায় বৈশ্বিক সূচক ‘এমএসসিআই’ ব্যবহারের পাশাপাশি ‘অগমেন্টেড সিনথেটিক কন্ট্রোল’ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। একটি কাল্পনিক বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি করে বর্তমান পুঁজিবাজারের সঙ্গে এর তুলনামূলক বিশ্লেষণ করা হয়, যেখানে রপ্তানি আয়, ডলারের বিনিময় হার, ভোক্তা মূল্যসূচক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের পরিমাণকে সূচক হিসেবে বিবেচনা করা হয়েছে। বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের শেয়ারবাজারের দুর্বলতা মূলত ২০২১ সালের শেষ প্রান্তিকে শুরু হওয়া অর্থনৈতিক সংকট ও পরবর্তীকালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে প্রকট হয়েছিল।

Advertisement
বিজ্ঞাপন

গবেষক অনিরুদ্ধ মিত্রের মতে, জুলাই অভ্যুত্থানের অনেক আগে থেকেই পুঁজিবাজার নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছিল। তিনি জানান, যদি জুলাই অভ্যুত্থান না ঘটত, তবে ২০২৪ সালের পর বাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ছিল। তবে বর্তমানে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক অনিশ্চয়তার কারণে সেই পুনরুদ্ধারের প্রক্রিয়া ধীরগতিতে চলছে। গবেষণায় দেখা গেছে, পাকিস্তান বা আরব বসন্তের দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতার ফলে বাজারে যে তাৎক্ষণিক বড় ধরনের নেতিবাচক প্রভাব দেখা গিয়েছিল, বাংলাদেশের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি ঘটেনি।

সেমিনারে অংশগ্রহণকারী আলোচকরা অবশ্য ভিন্ন এক বাস্তবতার কথা তুলে ধরেন। তাদের মতে, বাংলাদেশের পুঁজিবাজার প্রচলিত অর্থনৈতিক তত্ত্ব ও পরিসংখ্যানের ধারা মেনে চলে না, কারণ বাজারটি প্রায়ই মুষ্টিমেয় কিছু প্রভাবশালী ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। এছাড়া ইউক্রেন যুদ্ধের অভিঘাতে অন্যান্য রপ্তানিনির্ভর দেশের তুলনায় বাংলাদেশ কেন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি ভবিষ্যতের গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে।

0%
0%
0%
0%