AdvertisementAdvertisement

ফরিদপুরের সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে ১৫ বছর বয়সী এক কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের লোমহর্ষক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী কিশোরী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার রাতে ভুক্তভোগীর মা ও চাচা পরিবারের অন্য সদস্যের চিকিৎসার জন্য ফরিদপুর শহরে ছিলেন। বাড়িতে কিশোরী তার ছোট ভাই ও বোনের সঙ্গে অবস্থান করছিল। এই সুযোগে ৮ থেকে ১০ জনের একটি দুর্বৃত্ত দল ঘরটি ঘিরে ফেলে এবং দরজা খোলার জন্য চাপ প্রয়োগ করে। সাড়া না পেয়ে দুর্বৃত্তরা ঘরের জানালা ভেঙে জোরপূর্বক কিশোরীকে তুলে নিয়ে যায়।

Advertisement
বিজ্ঞাপন

প্রতিবেশীরা বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাদের হামলার হুমকি দিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে। এরপর কিশোরীকে মোটরসাইকেলে করে পাশের গ্রামের একটি পুকুরপাড়ে নিয়ে তিন যুবক পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার দুই ঘণ্টা পর কিশোরীকে মুমূর্ষু অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে দুই অভিযুক্তকে মোটরসাইকেলসহ আটক করে।

আটককৃতরা হলেন স্থানীয় ইসমাইল মৃধার ছেলে হেলাল মৃধা ও টিটু শিকদারের ছেলে রইস শিকদার। এলাকাবাসী তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%