AdvertisementAdvertisement

তানোরে অরক্ষিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি

রাজশাহীর তানোর পৌরসভা সদরের ব্যস্ততম তানোর-মুন্ডুমালা সড়কের পাশে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ও অরক্ষিত অবস্থায় পড়ে থাকা ভবনটির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা বেশ কয়েকটি সিলিং ফ্যান ও জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের ভাষ্যমতে, শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে শনিবার ভোর ৬টার মধ্যে যেকোনো সময় চোরেরা এই চুরির ঘটনা ঘটায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ব্যস্ততম সড়কের পাশে অবস্থিত হলেও কমপ্লেক্সটিতে কোনো নৈশপ্রহরী বা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা না থাকায় নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে অপরাধীরা অনায়াসেই এই চুরির ঘটনা ঘটিয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

বিগত সরকারের আমলে নির্মিত এই কমপ্লেক্সটি উদ্বোধনের পর থেকেই কার্যকরভাবে ব্যবহৃত হয়নি। ভবনের নিচতলার কক্ষগুলো ভাড়া দেওয়া হয়নি এবং ওপরের তলায়ও কোনো সরকারি দপ্তরের নিয়মিত কার্যক্রম চালু ছিল না। ফলে বছরের পর বছর এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ভবনটি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

ঘটনার খবর পেয়ে তানোর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন। কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement
বিজ্ঞাপন

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান বলেন, চুরির সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে। অন্যদিকে, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ জানিয়েছেন যে, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%