AdvertisementAdvertisement

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ আহত ২

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকায় বঙ্গোপসাগরসংলগ্ন বেড়িবাঁধের কাছে মাছের ঘেরের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ২টার দিকে ঘটা এ ঘটনায় জিল্লুর রহমান নামের ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি মাছের প্রজেক্টের মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে বিবাদমান পক্ষগুলোর মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার গভীর রাতে এই বিরোধের জেরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় এবং একপর্যায়ে গোলাগুলির সূত্রপাত ঘটে। এতে গুলিবিদ্ধ তিনজনকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন।

Advertisement
বিজ্ঞাপন

বর্তমানে আহত অন্য দুই ব্যক্তি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত শনাক্তপূর্বক আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%