AdvertisementAdvertisement

ছাগলনাইয়ায় সরকারি বালু লোপাট ও সংঘর্ষের ঘটনায় আলমগীর সিদ্দিকী গ্রেপ্তার

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর এলাকায় সরকারি বালু লোপাটের মামলায় আলমগীর সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের।

সম্প্রতি আদালতের নির্দেশে জব্দ করে রাখা শুভপুর এলাকার সরকারি বালুর স্তূপ থেকে প্রায় ২ লাখ ২৩ হাজার ৮৩০ ঘনফুট বালু চুরির ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের খাতিরে বেশ কয়েকটি চোরাই বালুবোঝাই ট্রাক জব্দ এবং ট্রাকচালকদের গ্রেপ্তার করা হলেও মূল হোতারা এতদিন পলাতক ছিল।

Advertisement
বিজ্ঞাপন

বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাগলনাইয়া এলাকায় স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে গত সপ্তাহে উপজেলা বিএনপি নেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপু হামলার শিকার হয়ে আহত হন। ওই ঘটনায় আলমগীর সিদ্দিকীকে প্রধান আসামি করে মোট ১৪ জনের নাম উল্লেখসহ একটি মামলা দায়ের করা হয়।

অন্যদিকে, রিয়াজ উদ্দিন মজুমদার টিপুর বিরুদ্ধেও আলমগীর সিদ্দিকীর সমর্থকদের পিটিয়ে আহত করার পাল্টা অভিযোগ রয়েছে। তবে উভয় পক্ষই তাদের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করে আসছেন। এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%